প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি?

প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি? সঠিক উত্তর সবুজপত্র

বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষর্ণীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেন নি। তবে এর মান এবং আদর্শ সমুন্নত রাখার বিষয়ে সতর্ক ছিলেন। সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।[১]

Related Questions

প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---
প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?
প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দের কত তারিখে মারা যান? অথবা, প্রমথ চৌধুরীর মৃত্যুর সঠিক তারিখ কোনটি?
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্রের নাম কী ?
প্রমথ চৌধুরি সম্পাদিত পত্রিকার নাম-
প্রমথ চৌধুরি সম্পাদিত পত্রিকার নাম-
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---