প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?

ভারতী
যুগান্তর
সবুজপত্র
সওগাত

সঠিক উত্তর: সবুজপত্র

প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র সবুজপত্র । বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
Bissoy MCQ

Related Questions

প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দের কত তারিখে মারা যান? অথবা, প্রমথ চৌধুরীর মৃত্যুর সঠিক তারিখ কোনটি?
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি?
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্রের নাম কী ?
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---
প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?
খ্যাতিমান সাহিত্যিক প্রমথ চৌধুরী ছদ্মনাম কোনটি?
নিচের কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ?

Next steps