“সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।” 'সূর্যোদয়ে' পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক
অধিকরণে সপ্তমী
খ
কর্মে দ্বিতীয়া
গ
ভাবাধিকরণে সপ্তমী
ঘ
কর্মে দ্বিতীয়া অধিকরণে পঞ্চমী
সঠিক উত্তর: ভাবাধিকরণে সপ্তমী
ভাবাধিকরণ মানে হচ্ছে কোনো কারণে একটা জিনিসের ভাবের/অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে। যেমন -" সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।" অর্থাৎ সূর্যের আলো উঠলে চারপাশের অন্ধকারই দূর হয়। কিন্তু - "মোমের আলোয় অন্ধকার দূরীভূত হয়।" এটা ভাবাধিকরণ না। কারণ মোমের আলোয় অল্প একটু জায়গা আলোকিত হয়, সম্পূর্ণ আলোকিত হয়না। এজন্য মোমের আলো করণ কারক....তেমনি, "কান্নায় শোক মন্দীভূত হয়।" এর মানে হচ্ছে কান্না করলে আপনার সমস্ত শরীরই হালকা অনুভব হয়। কষ্ট আর থাকে না। তাই এটাও ভাবাধিকরণ কারক...