বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক
লাল লাল ফুল
খ
জ্বর জ্বর লাগছে
গ
গ্রামে গ্রামে যাব
ঘ
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
সঠিক উত্তর: লাল লাল ফুল
একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: লাল লাল ফুল। প্রদত্ত উদাহরণে 'লাল লাল' দ্বিরুক্তি বিশেষণরূপে বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে।