‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ কোন ধরনের বাক্য?

‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ কোন ধরনের বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে - সে, যারা - তারা, যিনি - তিনি, যা - তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি - তবে, যদিও - তবুও, যেহেতু - সেহেতু, যত - তত, যেটুকু সেটুকু, যেমন - তেমন, যখন - তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে। যতই পরিশ্রম করবে, ততই ফল লাভ করবে।

Related Questions

'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'-'বঙ্গবাণী' কবিতায় 'সেই বাক্য' বলতে কী বোঝানো হয়েছে?