একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল । এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে ও দু'প্রাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে ?

একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল । এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে ও দু'প্রাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে ? সঠিক উত্তর ৬

ধরি, A হচ্ছে কেন্দ্রে রাখা মুদ্রা এবং B হচ্ছে চারপাশে রাখা মুদ্রাগুলোর একটি। আবার, মুদ্রাগুলোর ব্যাসার্ধ্য = a A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্র A কে কেন্দ্র করে B কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর দুইটি স্পর্শক টানি। স্পর্শকদ্বয় B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের C ও D বিন্দুতে স্পর্শ করে। যেখানে, BCলম্বAC এবং BDলম্বAD. সুতরাং এখন, AB = a + a = 2a; BC = a ACB সমকোণী ত্রিভুজে, Sin BAC = BC/AB = a/2a = 1/2 = Sin 30° এখানে, একইভাবে, তাহলে, কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে ১ টি চারপাশের মুদ্রা কেন্দ্র 360° কোণ উৎপন্ন করে = (360/60) টি মুদ্রা = 6 টি নির্ণেয় মুদ্রার সংখ্যা ৬ টি।

Related Questions