মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘ রাইফেল রোটি আওরাত’ কার লেখা?
ক
শওকত ওসমান
খ
সৈয়দ ওয়ালীউল্লাহ
গ
আখতারুজ্জামান ইলিয়াস
ঘ
আনোয়ার পাশা
সঠিক উত্তর: আনোয়ার পাশা
আনোয়ার পাশার মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত' (১৯৭৩)। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আনোয়ার পাশা এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং জুন মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।