'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?
ক
বিশ্ববিদ্যালয়
খ
পুলিশ লাইনস
গ
সাভার
ঘ
গাজীপুর
সঠিক উত্তর: বিশ্ববিদ্যালয়
আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের ওপর প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে, তিনি এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং জুন মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।