'সংসারে আসিয়া এই পরম "সুখে" বঞ্চিত রহিলাম।' রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন।
ক
অপাদান কারক
খ
করণ কারক
গ
অধিকরণ কারক
ঘ
কর্ম কারক
সঠিক উত্তর: অপাদান কারক
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। ক্রিয়াকে 'কোথা হতে’, 'কি হতে’, 'কিসের হতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অপাদান কারক। যেমন - 'সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। এখানে যদি প্রশ্ন করা হয়, কি হতে বঞ্চিত রহিল? তাহলে উত্তর হয় 'সুখ'। সুতরাং 'সুখ + এ (৭মী বিভক্তি) = সুখে' অপাদান কারকে ৭মী বিভক্তি।