‘সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম’। “সুখে” অংশটির কারক নির্ণয় করুনঃ
ক
অপাদান কারক
খ
করণ কারক
গ
অধিকরণ কারক
ঘ
কর্ম কারক
সঠিক উত্তর: অপাদান কারক
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিরতঃ সুখ থেকে বঞ্চিত রহিলাম। বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।