'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক?

'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় অনেক মাছ আছে? তাহলে উত্তর পাই - ‘পুকুরে। সুতরাং, এখানে ‘পুকুরে’ অধিকরণ কারক। বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে বিশাল পুকুরের মাঝে কোনো এক অংশে মাছ আছে। তাই ‘পুকুর' ঐকদেশিক আধারাধিকরণ কারক।
Bissoy MCQ

Related Questions

পুকুরে মাছ আছে । বাক্যে ‘পুকুরে’ শব্দটি কোন অধিকরন কারক?
‘পুকুরে মাছ আছে'— 'পুকুরে' কোন প্রকার অধিকরণ কারক?
’পুকুরে মাছ আছে’-’পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
পুকুরে মাছ আছে 'পুকুরে' কোন কারকে কোন বিভক্তি?
'পুকুরে মাছ আছে' এখানে 'পুকুরে' কোন অধিকরণ?
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
'পুকুরে মাছ আছে'-এখানে পুকুর কোন কারক?