'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
ক
বৈষয়িক অধিকরণ
খ
ভাবাধিকরণ
গ
অভিব্যাপক অধিকরণ
ঘ
ঐকদেশিক অধিকরণ
সঠিক উত্তর: ঐকদেশিক অধিকরণ
ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে ( আকাশের কোনো এক স্থানে)।