'পোকা-মাকড়' কোন সমাসযোগে গঠিত শব্দ?
ক
দ্বন্দ্ব
খ
দ্বিগু
গ
কর্মধারয়
ঘ
অব্যয়ীভাব
সঠিক উত্তর: দ্বন্দ্ব
দ্বন্দ্ব বলতে জোড়া বোঝায় । যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে । এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। এতে শুধু এবং ওআর অব্যয় পদ ব্যবহার করা হয়। যেমন - মাতা ও পিতা = মাতাপিতা ' পোকা ও মাকড় = পোকা - মাকড় ।