'প্রতিবাদ' শব্দটি কোন সমাসযোগে নিষ্পন্ন?
ক
অব্যয়ীভাব
খ
কর্মধারয়
গ
তৎপুরুষ
ঘ
দ্বিগু
সঠিক উত্তর: অব্যয়ীভাব
# অব্যয়ীভাব অর্থ- অব্যয়ের ভাব বর্তমান # পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে । # অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস।# বিরোধ (প্রতি) অর্থে: বিরুদ্ধ বাদ = প্রতিবাদ। বিরুদ্ধ কূল প্রতিকূল। # প্রতিনিধি অর্থে (প্রতি) অর্থে: প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি।