নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ? সঠিক উত্তর পোশাক
পোশাক ফারসি শব্দ, জিনিস আরবি শব্দ। যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান। ষ ব্যবহারের নিয়ম : ঋ - কারে পরে মূর্ধন্য - ষ হয়। যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি। অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ। 'অতি', 'অভি' এমন শব্দের শেষে ই - কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন('ণ্ন' মূর্ধ - ণ পরে দন্ত্য - ন), সুষম। নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্, খ্, প্, ফ্ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য - ষ হয়। যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ। কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি। কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য - ষ হয়। যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি। কোথায় কোথায় ষত্ব বিধান নিষেধ বা খাটে না সম্পাদনা সাৎ প্রত্যয়ের দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয় না। যেমন: ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ। খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ষ হয় না। যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা। অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য - স হয়। যেমন: পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ + পর = পরস্পর, স্বতঃ + ফূর্ত = স্বতঃস্ফূর্ত অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ ছাড়াও ত থাকলেও স হতে পারে, যেমন: মনঃ + তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ = শিরস্ত্রাণ
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025