কোনো স্কুলে ৭০ % শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
কোনো স্কুলে ৭০ % শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? সঠিক উত্তর ৫০০ জন
প্রশ্নে উল্লেখ উভয় বিষয়ে ১০% ফেল করেছে। কাজেই প্রতিটি বিষয় থেকে ফেলের % আলাদা করে সমাধান শুরু করতে হবে। ইংরেজিতে ফেল করেছে = ১০০ - ৭০ = ৩০% বাংলায় ফেল করেছে = ১০০ - ৮০ = ২০% শুধু ইংরেজিতে ফেল করেছে = ৩০ - ১০ = ২০% শুধু বাংলায় ফেল করেছে = ২০% - ১০% = ১০% উভয় বিষয়ে পাস করেছে = ১০০ - (২০ + ১০ + ১০) = ৬০% শিক্ষার্থী = ৩০০ × ১০০/৬০ = ৫০০ জন
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025