' জলে-স্থলে' কী সমাস?

সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব

সঠিক উত্তর: অলুক দ্বন্দ্ব

যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে , দেশে - বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন - হাট ও বাজার = হাট - বাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বুঝায়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব । যেমন - আয় ও ব্যয় = আয় - ব্যয়। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন - জায়া ও পতি = দম্পতি।
Bissoy MCQ

Related Questions

উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
দ্বন্দ্ব সমাস এর সঠিক বিপরীত সমাস কোনটি?
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় সমাস বলে ?
‘স্মৃতিসৌধ' কোন সমাস? অথবা, ‘স্মৃতিসৌধ” কোন কর্মধারয় সমাস? 
সমাস ভাষাকে ------
'সিংহাসন' শব্দটি কোন সমাস?
কোনটি দ্বন্দ্ব সমাস?

Next steps