'সিংহাসন' শব্দটি কোন সমাস?
ক
ষষ্ঠী তৎপুরুষ
খ
মধ্যপদলোপী কর্মধারয়
গ
নিমিত্তার্থে চতুর্থী
ঘ
নিত্য সমাস
সঠিক উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয় - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর ।