কোন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
ক
জেনেভা চুক্তি
খ
মাদ্রিদ চুক্তি
গ
ডেটন চুক্তি
ঘ
প্যারিস চুক্তি
সঠিক উত্তর: ডেটন চুক্তি
ডেটন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল। "জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা" যা সংক্ষেপে ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল, ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত, যা একটি শান্তিচুক্তি। ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়। এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।