কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?

কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? সঠিক উত্তর ডেটন চুক্তি

তিন বছরের বলকান যুদ্ধের অবসান এবং অখণ্ড গণতান্ত্রিক বসনিয়া - হার্জেগোভিনা গঠনের লক্ষ্যে ১৯৯৫ সালের নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ডেটন শহরের রাইট পিটারসন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতয় খসড়া শান্তিচুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ ফ্রান্সের প্যারিসে যুদ্ধরত বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েমিয়ার মধ্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে। চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যকার সংঘটিত যুদ্ধ অবসানে স্বাক্ষরিত হয়। মাদ্রিদ চুক্তিটি পণ্যের উৎস বর্ণনার ক্ষেত্রে ভূঁয়া বা প্রতারণামূলক ইঙ্গিত রোধে বিশ্ববুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (WIPO) - এর আওতায় স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিটি ব্রিটেন কর্তৃক যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়ার লক্ষ্যে ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাক্ষরিত হয়।
Bissoy MCQ

Related Questions

কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধান হয়েছিল ?
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে?