কোন পুরুষ এর অনুজ্ঞা পদ হয় না?
ক
উত্তম পুরুষ
খ
মধ্যম পুরুষ
গ
নাম পুরুষ
ঘ
প্রথম পুরুষ
সঠিক উত্তর: উত্তম পুরুষ
উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হয় না। উত্তম পুরুষ: বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকেই উত্তম পুরুষ বলে । আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আমরা বিকেলবেলা মাঠে খেলা করি । আমাকে মা একটা কলম কিনে দিয়েছেন। আমাদের বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে। সাধারণভাবে চলিতগদ্যে উত্তম পুরুষের এই উদাহরণগুলো প্রচলিত ।