অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? সঠিক উত্তর ফিটকিরি
অ্যালুমিনিয়াম সালফেট একটি রাসায়নিক যৌগ, যার সংকেত Al2(SO4)3। এটা পানিতে দ্রবণীয়। প্রধানত পানীয় জল পরিশোধনে একটি এজেন্ট হিসেবে এটি ব্যবহার করা হয়। কাগজ উত্পাদনেও এর ব্যবহার রয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট কখনও - কখনও ফটকিরির একটি ধরন হিসাবে উল্লেখ করা হয়। এর নির্জল ফর্ম প্রাকৃতিকভাবে আগ্নেয় পরিবেশে একটি বিরল খনিজ ’millosevichite’ হিসেবে পাওয়া যায়।