দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয়?
ক
স্টার্চ
খ
গ্লুকোজ
গ
সুক্রোজ
ঘ
ল্যাকটোজ
সঠিক উত্তর: ল্যাকটোজ
দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা মূলত একটি শর্করা। ল্যাকটোজ একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ। দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ। এর আণবিক সঙ্কেত হল C12H22O11