' বত্রিশ সিংহাসন' কার রচনা?

' বত্রিশ সিংহাসন' কার রচনা? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

ভাষাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২ - ১৮১৯) ছিলেন উইলিয়াম কেরির অধীন পণ্ডিত। তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি উইলিয়াম কেরির উৎসাহে বত্রিশ সিংহাসন (১৮০২) , রাজাবলি (১৮০৮) ,হিতোপদেশ (১৮০৮) ,বেদান্তচন্দ্রিকা (১৮১৭) ও প্রবোধচন্দ্রিকা (১৮৩৩) গ্রন্থগুলো রচনা করেন। রামরাম বসু (১৭৫৭ - ১৮১৩) ছিলেন উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদের অন্যতম অগ্রণী। তিনি দুটি গদ্যগ্রন্থ রচনা করেন - রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১) ও লিপিমালা (১৮০২) । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বাংলা গদ্যের অবয়ব নির্মাণ, শিক্ষা বিস্তার সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার কিছু সাহিত্যকর্ম হলো বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) শকুন্তলা (১৮৫৪), সীতার বনবাস (১৮৬০) আখ্যানমঞ্জরী (১৮৬৩) , ভ্রান্তিবিলাস (১৮৬৯) ইত্যাদি।

Related Questions

'বত্রিশ সিংহাসন' কার রচনা?
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?
বত্রিশ সিংহাসনের রচয়িতা কে?
ময়ূর সিংহাসন কার তত্ত্বাবধানে তৈরি হয়?
'সিংহাসন' শব্দটি কোন সমাস?
ময়ূর সিংহাসন নির্মাণ করেন--