দুইটার সময় ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পর যে কোণ উৎপন্ন করে তা হলো-
ক
১৫ ডিগ্রি
খ
৪৫ ডিগ্রি
গ
৬০ ডিগ্রি
ঘ
৯০ ডিগ্রি
সঠিক উত্তর: ৬০ ডিগ্রি
ঘড়ির কেন্দ্রে উৎপন্ন ৩৬০° কোণকে ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যা দ্বারা ১২ ভাগে ভাগ করা হয়েছে। সুতরাং, প্রত্যেক ভাগে উৎপন্ন কোণ হচ্ছে ৩৬০°/১২ = ৩০°। দুইটার সময় ঘন্টার কাঁটা ২ এর স্থানে এবং মিনিটের কাঁটা ১২ এর স্থানে থাকে। ১২ থেকে ২ পর্যন্ত ২ ভাগে বিভক্ত। সুতরাং, উৎপন্ন কোণ = ২×৩০ = ৬০°। [বিকল্প নিয়মঃ । {(৬০×ঘন্টা) - (১১×মিনিট)}/২ । = । {(৬০×২) - (১১×০)}/২ । = ৬০°]