চাঁদ কোন শ্রেনীর শব্দ ?

তদ্ভব
অর্ধতৎসম
তৎসম
দেশী

সঠিক উত্তর: তদ্ভব

‘চাঁদ তদ্ভব শ্বদ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন - সংস্কৃত হস্ত, প্রাকৃত হস্থু, তদ্ভব হাত; সংস্কৃত চন্দ্র, প্রাকৃত চংদ, তদ্ভব চাঁদ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্থিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। মেন - চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। যেমন - জোৎস্না - জ্যোছনা, গৃহিনী - গিন্নী, বৈষ্ণব - বোষ্ট ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন - কোল, মুণ্ডু প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শ্বদকে দেশি শব্দ বলা হয়। যেমন - কুলা, চোঙ্গা, ডাব, ঢেঁকি ইত্যাদি।
Bissoy MCQ

Related Questions

ঈদের চাঁদ দেখতে মজা, এখানে ঈদের চাঁদ হল-
'সন্দেশ' কোন শ্রেনীর শব্দ ?
শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' কোন শ্রেনীর উপন্যাস ?
'সে যেতে চায় তথাপি বসে আছে' - এটি কোন শ্রেনীর বাক্য ?
'নয়নচারা' কোন শ্রেনীর রচনা?

Next steps