মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-

মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন- সঠিক উত্তর ১৮৪৩ খ্রিষ্টাব্দে

মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন - ১৮৪৩ খ্রিষ্টাব্দে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। ১৮৪৩ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিষ্টধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর ওই বছরই ১৩ ফেব্রুয়ারি মিশন রো - তে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার "মাইকেল" নামকরণ করেন। মধুসূদন পরিচিত হন "মাইকেল মধুসূদন দত্ত" নামে। তার এই ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

Related Questions

কোথায় অভয়চরণ সন্ন্যাসধর্মে দীক্ষিত হন?
ব্যক্তিকে সামাজিক ও সাংস্কৃতিক জগতে দীক্ষিত করার প্রক্রিয়া কোনটি?
মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' -----
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------
মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-