বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ?
ক
বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ
বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ
সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
সঠিক উত্তর: সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
বাংলা ভাষার সাধুরীতি কিছু বৈশিষ্ট্য হলো - ক. বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়মন অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। খ. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য। গ. সাধুরীতির গদ্য এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী। ঘ. এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। ঙ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সুতরাং সঠিক উত্তর (b)।