কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?
ক
তৎসম শব্দবহুল
খ
তদ্ভব শব্দবহুল
গ
পরিবর্তনশীল
ঘ
সহজবোধ্য
সঠিক উত্তর: তৎসম শব্দবহুল
সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। • সাধুভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট । এ নীতি গুরুগম্ভীর ও আভিজাত্যের পরিচায়ক। • সাধু ভাষা তৎসম শব্দবহুল ।- নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। • সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এ রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। • সাধু রীতির বহু সর্বনামে 'হ' বর্ণ যুক্ত থাকে। যেমন: তাহারা, যাহা, তাহা, উহা, হে, ইহাদের ইত্যাদি।