"গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান"- কে বলেছেন?
ক
সুকান্ত ভট্টাচার্য
খ
সমর সেন
গ
কাজী নজরুল ইসলাম
ঘ
বিষ্ণু দে
সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে ‘মানুষ’ কবিতাটি সম্পাদনা করে নেয়া হয়েছে। কবি ‘মানুষ’ কবিতায় সাম্যের কথা বলেছেন। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। মানুষ ধর্মগ্রন্থকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে। কিন্তু কোনো নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্মও সেকথা বলে। যেখানে মানুষকে ঘৃণা করে অন্য কোনো কিছুকে বড় করা হয় সেখানেই প্রতিবাদ জানানো প্রয়োজন।