গাহি তাহাদের গান --- ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। --পংক্তিটি কোন কবির রচনা?
ক
কাজী নজরুল ইসলাম
খ
কায়কোবাদ
গ
গোলাম মোস্তফা
ঘ
সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত জীবন - বন্দনা' কবিতার পংক্তি এটি। কবিতাটিতে কবি মানব মুক্তির উদাত্ত বাণী উচ্চারণ করেছেন। কবি তাদের জয়গান গেয়েছেন যারা কঠিন শ্রমিক পৃথিবী কে ভরিয়ে দেয় ফল ও ফসল, যারা মৃত্যু সময় পৃথিবী কে করে তুলেছে মনোরম ও সুন্দর, যারা মানব কল্যাণে আত্মহুতি দিয়েছে দেশে দেশে কালে কালে।