'আলোকিত মানুষ চাই' এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
ক
বিশ্ব সাহিত্য কেন্দ্র
খ
পাবলিক লাইব্রেরি
গ
সুশাসনের জন্য নাগরিক
ঘ
জাতীয় গ্রন্থকেন্দ্র
সঠিক উত্তর: বিশ্ব সাহিত্য কেন্দ্র
বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের একটি সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। এই প্রতিষ্ঠানের স্লোগান আলোকিত মানুষ চাই। আব্দুল্লাহ আবু সায়ীদ এর উদ্যোগে ১৯৭৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর মূল কার্যালয় ঢাকার বাংলামটর এলাকায় অবস্থিত।