সমধাতুজ কর্মের অপর নাম কী?
ক
মিশ্র কর্ম
খ
ধাতুর্থক কর্ম
গ
জটিল কর্ম
ঘ
ধ্বন্যাত্মক কর্ম
সঠিক উত্তর: ধাতুর্থক কর্ম
বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে - সমধাতুজ কর্ম বা ধাতুর্থক কর্মপদ বলে। যেমন: আর কত খেলা খেলবে। মূল 'খেল' ধাতু থেকে ক্রিয়াপদ ‘খেলবে' এবং কর্মপদ 'খেলা' উভয়ই গঠিত হয়েছে। তাই 'খেলা' পদটি সমধাতুজ বা ধাতুর্থক কর্ম।