কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? সঠিক উত্তর সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

সমধাতুজ কর্ম : বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্মপদ বলে। অর্থাৎ, ক্রিয়াপদ ও কর্মপদ একই শব্দমূল থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন - আজ এমন ঘুম ঘুমিয়েছি।এখানে ক্রিয়াপদ ‘ঘুমিয়েছি’, আর কর্মপদ ‘ঘুম’ (কী ঘুমিয়েছি?)। আর এই ‘ঘুমিয়েছি’ আর ‘ঘুম’ দুটি শব্দেরই শব্দমূল ‘ঘুম্’। অর্থাৎ, শব্দ দুইটি একই ধাতু হতে গঠিত (ক্রিয়ার মূলকে ধাতু বলে)। সুতরাং, এই বাক্যে ‘ঘুম’ কর্মটি একটি সমধাতুজ কর্ম। এরকম - আজ কী খেলা খেললাম। (খেল্)আর মায়াকান্না কেঁদো না। (কাঁদ্)
Bissoy MCQ

Related Questions

প্রত্যেকটি প্রশ্নের চারটি করে উত্তর দেওয়া হয়েছে। ঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও ৷কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?
কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে?
কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে ?
"কর্ম ভোগ এড়ানো যায় না"- এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করেছে?