একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা-
ক
কমবে
খ
স্থির থাকবে
গ
বাড়বে
ঘ
প্রথমে বাড়বে তারপর কমবে
সঠিক উত্তর: বাড়বে
ফ্রিজের দরজা খোলা রাখলে ফ্রিজটি ঘরের তাপ নিয়ে ঘরেই ছাড়তে শুরু করে। অনেকটা recycle করার মত। মাঝখান থেকে শুধুমাত্র ফ্রিজের কমপ্রেসার চলার দরুন যে বিদ্যুত শক্তি ব্যায় হয়, সেটা তাপে পরিণত হয়ে ঘরেই ছড়িয়ে পড়ে । সুতরাং, ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়।