প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
ক
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
খ
প্রধান বিচারপ্রতি নিয়োগ
গ
অডিটর জেনারেল নিয়োগ
ঘ
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
সঠিক উত্তর: প্রধান বিচারপ্রতি নিয়োগ
সংবিধানের ৪৮(৩) ও ৫৬(৩) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা উল্লেখ করা হয়েছে। ৪৮(৩) ধারায় উল্লেখ রয়েছে যে, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।