বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক
চামার
খ
ধারালো
গ
মোড়ক
ঘ
পোষ্টাই
সঠিক উত্তর: মোড়ক
বাংলা কৃৎ - প্রত্যয় 'অক' যোগে গঠিত শব্দ মুড় + অক = মোড়ক । ঝল্ + অক = ঝলক । ধারালো (বাংলা) বিশেষণ পদ, অর্থ শাণিত, ধারযুক্ত। চামার তদ্ভব শব্দ, যার বিবর্তন রুপ : সংস্কৃত - চর্মকার ,প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার। পোষ্টাই তদ্ভব (বিশেষণ) পদ ,অর্থ পুষ্টিকর।