শুদ্ধ বাক্য কোনটি
ক
দৈন্যতা প্রশংসনীয় নয়
খ
দীনতা প্রশংসনীয় নয়
গ
দীনতা নিন্দনীয়
ঘ
দীনতা অপ্রশংসনীয়
সঠিক উত্তর: দীনতা প্রশংসনীয় নয়
'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল ,করুণ ,কাতর, হীন,নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি । 'দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য,দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা ,কাতরতা প্রভৃতি। 'দৈন্যতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।