যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় --
ক
নিত্য সমাস
খ
দ্বন্দ্ব সমাস
গ
কর্মধারয় সমাস
ঘ
অব্যায়ীভাব সমাস
সঠিক উত্তর: নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। এ সমাসের সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না। যেমন: অন্য গ্রাম - গ্রামান্তর, অন্য দেশ - দেশান্তর, কেবল দর্শন - দর্শনমাত্র ইত্যাদি।