'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন অতীত কালের ?

'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন অতীত কালের ? সঠিক উত্তর সাধারণ

অতীত কালকে চার ভাগে ভাগ করা হয়। i. সাধারণ অতীত : যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, তাকে সাধারণ অতীত কাল বলা হয়। যেমন : আমি কাজটি করলাম। আমি খেলা দেখে এলাম। ii. নিত্যবৃত্ত অতীত: যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমন: বাবা প্রতিদিন বাজার করতেন। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। iii.ঘটমান অতীত: যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলা হয়। যেমন: রিতা ঘুমাচ্ছিল। তিনি মেয়েটির চেহারা কেমন জানতে চাইছিলেন। iv. পুরাঘটিত অতীত : যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন: আমরা রাজশাহী গিয়েছিলাম। তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?

Related Questions

'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন কালের?
‘প্রদীপ নিভে গেল’ বাক্যটি কোন কালের?
’প্রদীপ নিভে গেল’। কোন কালের উদাহরণ?
নিচের কোন বাক্যটি অতীত কালের উদাহরণ?
“সাতাশ হত যদি একশ সাতাশ”--- এখানে 'হত' কোন কালের ক্রিয়া?অথবা, আটাশ হতো যদি একশ আটাশ--- বাক্যটি কোন কালের?
'প্রদীভ নিভে গেলো।' কোন কালের উদাহরণ?