Which blood group is the universal blood receiver in human body ?

A A + ve
B B + ve
C O + ve
D AB + ve

Correct Answer: AB + ve

মানুষের রক্তের গ্রুপ প্রকৃতপক্ষে লোহিত রক্তকণিকায় এক প্রকার প্রোটিনের উপস্থিতি নির্দেশ করে। এদের এন্টিজেন বলে। এই এন্টিজেনের উপস্থিতির উপর নির্ভর করে রক্তের গ্রুপিংকে ABO Blood grouping বলে। অর্থাৎ যার রক্তের গ্রুপ A তার লোহিত রক্তকণিকায় A এন্টিজেন উপস্থিত, যার রক্তের গ্রুপ B তার লোহিত রক্তকণিকায় B এন্টিজেন উপস্থিত, যার রক্তের গ্রুপ AB তার লোহিত রক্তকণিকায় AB উভয় এন্টিজেন উপস্থিত এবং যার রক্তের গ্রুপ O তার লোহিত রক্তকণিকায় A B কোন এন্টিজেন উপস্থিত নয়। আবার রক্তের গ্রুপের সাথে যে + এবং – থাকে, সেটি অন্য একটি এন্টিজেনের উপস্থিতি(+) এবং অনুপস্থিতি(-)কে নির্দেশ করে। একে রক্তের Rhesus/রেসাস (Rh grouping) গ্রুপিং বলে। O গ্রুপের মানুষ কেবল O গ্রুপের, A গ্রুপের মানুষ A ও O গ্রুপের, B গ্রুপের মানুষ B ও O গ্রুপের, AB গ্রুপের মানুষ A, B, O ও AB সব গ্রুপের রক্তই গ্রহন করতে পারে। এজন্য O কে সার্বজনীন দাতা আর AB কে সার্বজনীন গ্রহিতা বলা হয়। Rh+ve মানুষ Rh+ve ও Rh-ve উভয়ের রক্ত গ্রহন করতে পারে, Rh-ve মানুষ কেবল Rh-ve গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। A+ve ব্যক্তি A+ve ও A-ve উভয় রক্ত গ্রহন করতে পারে কিন্তু A-ve ব্যক্তি কেবল A-ve গ্রহণ করতে পারে।
Bissoy MCQ

Related Questions

The drive-shafts are connected to the differential and wheel hubs through universal joints because the universal joints
Which blood group is called universal donor?

Next steps