ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبۡغُونَهَا عِوَجٗا وَهُم بِٱلۡأٓخِرَةِ كَٰفِرُونَ

আল্লাযীনা ইয়াসুদ্দূনা ‘আন ছাবীলিল্লা-হি ওয়া ইয়াবগূনাহা-‘ইওয়াজা- ওয়া হুম বিল আখিরতি ক-ফিরূন।উচ্চারণ

তারা জবাবে বলবেঃ “হ্যাঁ,”, তখন একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবঃ “আল্লাহর লানত সেই জালেমদের ওপর, যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দিতো এবং তাকে বাঁকা করে দিতে চাইতো আর তারা ছিল আখেরাত অস্বীকারকারী।” তাফহীমুল কুরআন

যারা আল্লাহর পথে (মানুষকে) বাধা দিত এবং তাতে বক্রতা সন্ধান করত এবং যারা আখিরাতকে অস্বীকার করত।মুফতী তাকী উসমানী

যারা আল্লাহর পথে চলতে (মানুষকে) বাধা দিত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত তারা পরকালকেও অস্বীকার করত।মুজিবুর রহমান

যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল।মাওলানা মুহিউদ্দিন খান

‘যারা আল্লাহ্ র পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত আর তাতে বক্রতা অনুসন্ধান করত; তারাই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী।’ ইসলামিক ফাউন্ডেশন

‘যারা আল্লাহর পথে বাধা প্রদান করত এবং তাতে বক্রতা সন্ধান করত এবং তারা ছিল আখিরাতকে অস্বীকারকারী’।আল-বায়ান

যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আর তাকে বাঁকা করতে চায়, আর তারা পরকাল অস্বীকারকারী।তাইসিরুল

যারা আল্লাহ্‌র পথ থেকে সরিয়ে দেয় আর তাকে কুটিল করতে চেষ্টা করে, আর তারা আখেরাতের সন্বন্ধে অবিশ্বাসী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৫. যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং সে পথে জটিলতা খুঁজে বেড়াত; এবং তারা আখেরাতকে অস্বীকারকারী ছিল।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৫) যারা আল্লাহর পথে (মানুষকে) বাধা দিত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত, আর তারা ছিল পরকালে অবিশ্বাসী।’