إِنَّ مَا تُوعَدُونَ لَأٓتٖۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ

ইন্নামা-তূ‘আদূ না লাআ-তিওঁ ওয়া মাআনতুম বিমু‘জিঝীন।উচ্চারণ

তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হয়েছে তা নিশ্চিতভাবেই আসবে। ১০২ আর তোমরা আল্লাহকে অক্ষম করে দেবার ক্ষমতা রাখো না। তাফহীমুল কুরআন

নিশ্চয়ই তোমাদেরকে যে জিনিসের ওয়াদা দেওয়া হচ্ছে, তার আগমন অবধারিত #%৭৪%# এবং তোমরা (আল্লাহকে) অক্ষম করতে পারবে না।মুফতী তাকী উসমানী

তোমাদের নিকট যে বিষয় সম্পর্কে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী, তোমরা আল্লাহকে অক্ষম ও দুর্বল করতে পারবেনা।মুজিবুর রহমান

যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয়, তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না।মাওলানা মুহিউদ্দিন খান

তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছে তা বাস্তবায়িত হবেই, তোমরা তা ব্যর্থ করতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা অবশ্যই আসবে এবং (এ ব্যাপারে তাঁকে) তোমরা অক্ষম করতে পারবে না।আল-বায়ান

যা ঘটবে বলে তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা ঘটবেই, তা ব্যর্থ করে দেয়ার ক্ষমতা তোমাদের নেই।তাইসিরুল

নিঃসন্দেহ তোমাদের কাছে যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটবে, আর তোমরা এড়িয়ে যেতে পারবে না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০২

অর্থাৎ কিয়ামত। তখন পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষকে আবার নতুন করে জীবিত করা হবে। শেষ বিচারের জন্য তাদেরকে তাদের রবের সামনে পেশ করা হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা আখিরাত, জান্নাত ও জাহান্নাম বোঝানো হয়েছে।

তাফসীরে জাকারিয়া

১৩৪. নিশ্চয় তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে তা অবশ্যই আসবে এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না।(১)

(১) এ আয়াতে আল্লাহ তা'আলার অমুখাপেক্ষী হওয়া, করুণাময় হওয়া এবং সর্বশক্তির অধিকরী হওয়ার কথা উল্লেখ করার পর অবাধ্য ও নির্দেশ অমান্যকারীদেরকে হুশিয়ার করা হয়েছে যে, আল্লাহ তা’আলা তোমাদেরকে যে শাস্তির ভয় প্রদর্শন করেছেন, তা অবশ্যই আগমণ করবে এবং তোমরা সব একত্রিত হয়েও আল্লাহর সে আযাব প্রতিরোধ করতে পারবে না।

তাফসীরে আহসানুল বায়ান

(১৩৪) তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই বাস্তবায়িত হবে, তোমরা তা ব্যর্থ করতে পারবে না। (1)

(1) এ থেকে বুঝানো হয়েছে কিয়ামতকে। আর ‘তোমরা তা ব্যর্থ করতে পারবে না’ কথার অর্থ হল, তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন। তাতে তোমরা যদি মাটিতে মিশে ধূলিকণায় পরিণত হয়ে যাও তবুও।