لِّكُلِّ نَبَإٖ مُّسۡتَقَرّٞۚ وَسَوۡفَ تَعۡلَمُونَ

লিকুল্লি নাবাইম মুছতাকাররুওঁ ওয়া ছাওফা তা‘লামূন।উচ্চারণ

প্রত্যেকটি খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে। শীঘ্রই তোমরা নিজেরাই পরিণাম জানতে পারবে। তাফহীমুল কুরআন

প্রত্যেক ঘটনার একটা নির্ধারিত সময় আছে এবং শীঘ্রই তোমরা (সব) জানতে পারবে।মুফতী তাকী উসমানী

প্রত্যেকটি সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে।মুজিবুর রহমান

প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে।মাওলানা মুহিউদ্দিন খান

প্রত্যেক বার্তার জন্যে নির্ধারিত কাল আছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে। ইসলামিক ফাউন্ডেশন

প্রত্যেক সংবাদের নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা জানবে।আল-বায়ান

প্রত্যেক (ভবিষ্যৎ) বাণীর (সত্যরূপে প্রকাশিত হওয়ার) জন্য একটা সময় নির্ধারিত করা আছে আর তা তোমরা শীঘ্রই জানতে পারবে।তাইসিরুল

প্রত্যেক ভবিষ্যদ্বাণীর জন্য নির্ধারিত কাল রয়েছে, আর শীঘ্রই তোমরা জানতে পারবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৭. প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা জানতে পারবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৭) প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে।