وَكَذَّبَ بِهِۦ قَوۡمُكَ وَهُوَ ٱلۡحَقُّۚ قُل لَّسۡتُ عَلَيۡكُم بِوَكِيلٖ

ওয়া কাযযাবা বিহী কাওমুকা ওয়া হুওয়াল হাক্কু কুল লাছতু‘আলাইকুম বিওয়াকীল।উচ্চারণ

তোমার জাতি সেটি অস্বীকার করছে। অথচ সেটি সত্য। এদেরকে বলে দাও, আমাকে তোমাদের ওপর হাবিলদার নিযুক্ত করা হয়নি। ৪৩ তাফহীমুল কুরআন

(হে নবী!) তোমার সম্প্রদায় একে (কুরআনকে) মিথ্যা বলেছে, অথচ এটা সম্পূর্ণ সত্য। তুমি বলে দাও, আমি তোমাদের কর্মবিধায়ক নই। #%২৯%#মুফতী তাকী উসমানী

তোমার সম্প্রদায়ের লোকেরা ওকে মিথ্যা প্রতিপন্ন করছে, অথচ ওটা প্রমানিত সত্য। তুমি বলে দাওঃ আমি তোমাদের উকিল হয়ে আসিনি।মুজিবুর রহমান

আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিনঃ আমি তোমাদের উপর নিয়োজিত নই।মাওলানা মুহিউদ্দিন খান

তোমার সম্প্রদায় তো একে মিথ্যা বলেছে অথচ এটা সত্য। বল, ‘আমি তোমাদের কার্যনির্বাহক নই।’ ইসলামিক ফাউন্ডেশন

আর তোমার কওম তা অস্বীকার করেছে, অথচ তা সত্য। বল, ‘আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই’।আল-বায়ান

তোমার কওম তা (অর্থাৎ ‘আযাবকে) মিথ্যে মনে করছে কিন্তু তা প্রকৃত সত্য। বল, আমি তোমাদের কর্মবিধায়ক নই।তাইসিরুল

আর তোমার সম্প্রদায় এতে মিথ্যারোপ করেছে, অথচ এইটিই সত্য। বলো -- "আমি তোমাদের জন্য উকিল নই।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৩

অর্থাৎ তোমরা যা দেখতে পাচ্ছো না তা জোর করে তোমাদের দেখিয়ে দেয়া এবং যা বুঝতে পারছো না তা জোর করে তোমাদের বুঝিয়ে দেয়া আমার কাজ নয়। আর তোমরা না দেখলে ও না বুঝলে তোমাদের ওপর আযাব নাযিল করাও আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে শুধুমাত্র হক ও বাতিল এবং সত্য ও মিথ্যাকে সুস্পষ্ট করে তোমাদের সামনে তুলে ধরা। এখন যদি তোমরা তা মেনে নিতে প্রস্তুত না হও তাহলে যে খারাপ পরিণতির ভয় তোমাদের দেখিয়ে আসছি তা যথা সময়ে তোমাদের সামনে এসে যাবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তোমাদের প্রত্যেকটি দাবি পূরণ করা আমার দায়িত্ব নয়। আল্লাহ তা‘আলার পক্ষ হতে প্রতিটি কাজের একটা সময় নির্ধারিত আছে। তোমাদেরকে শাস্তি দেওয়াও তার অন্তর্ভুক্ত। সময় আসলে তোমরা তা জানতে পারবে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৬৬. আর আপনার সম্প্রদায় তো ওটাকে মিথ্যা বলেছে অথচ ওটা সত্য। বলুন, আমি তোমাদের কার্যনির্বাহক নই।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৬) তোমার সম্প্রদায় তো ওটাকে(1) মিথ্যা বলেছে অথচ তা সত্য। বল, ‘আমি তোমাদের উকীল (কার্যনির্বাহক) নই।’ (2)

(1) بِهِ এর ‘মারজা’ বা পূর্বপদ (‘ওটা’ বলতে উদ্দেশ্য) হল কুরআন কিংবা আযাব। (ফাতহুল ক্বাদীর)

(2) অর্থাৎ, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে, আমি তোমাদেরকে হিদায়াতের পথে এনেই ছাড়ব। বরং আমার কাজ কেবল দাওয়াত ও তবলীগ করা। {فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ}  সুতরাং যার ইচ্ছা সে বিশ্বাসী হোক, আর যার ইচ্ছা সে অবিশ্বাসী হোক। (সূরা কাহ্ফ ২৯)