قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ بَغۡتَةً أَوۡ جَهۡرَةً هَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلظَّـٰلِمُونَ

কুল আরআইতাকুমইনআতা-কুম‘আযা-বুল্লা-হি বাগতাতান আও জাহরতান হাল ইউহলাকুইল্লাল কাওমুজ্জা-লিমূন।উচ্চারণ

বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি আল্লাহর পক্ষ থেকে অকস্মাৎ অথবা প্রকাশ্যে আযাব এসে যায় তাহলে জালেমরা ছাড়া আর কেউ ধ্বংস হবে কি? তাফহীমুল কুরআন

বল, তোমরা বল তো, আল্লাহর শাস্তি যদি তোমাদের উপর অকস্মাৎ এসে পড়ে অথবা ঘোষণা দিয়ে, (উভয় অবস্থায়) জালিমদের ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি? #%২০%#মুফতী তাকী উসমানী

তুমি আরও জিজ্ঞেস করঃ আল্লাহর শাস্তি যদি হঠাৎ করে অথবা প্রকাশ্যে তোমাদের উপর এসে পড়ে তাহলে কি অত্যাচারীরা ছাড়া আর কেহ ধ্বংস হবে?মুজিবুর রহমান

বলে দিনঃ দেখতো, যদি আল্লাহর শাস্তি, আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালেম, সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে?মাওলানা মুহিউদ্দিন খান

বল, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ্ র শাস্তি অকস্মাৎ বা প্রকাশ্যে তোমাদের ওপর আপতিত হলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেউ ধ্বংস হবে কি ?’ ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘তোমরা আমাকে জানাও, যদি আল্লাহর আযাব হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায়, যালিম কওম ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি?’আল-বায়ান

বল, তোমরা কি চিন্তা করে দেখেছ, যদি তোমাদের কাছে আকস্মিক বা প্রকাশ্যে আল্লাহর শাস্তি নেমে আসে তাহলে যালিম সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে?তাইসিরুল

বলো -- "তোমাদের কি দৃষ্টিগোচর হয়েছে, -- তোমাদের উপরে যদি আল্লাহ্‌র শাস্তি এসে পড়ে অতর্কিতে অথবা প্রকাশ্যভাবে, তবে অত্যাচারিগোষ্ঠী ছাড়া আর কাউকে কি ধ্বংস করা হবে?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

মক্কার কাফেরগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলত, আপনি আমাদেরকে আল্লাহর যে শাস্তি সম্পর্কে ভয় দেখাচ্ছেন, সে শাস্তি এখনও আসছে না কেন? হয়ত তাদের ধারণা ছিল, শাস্তি আসলে তো মুমিন-কাফের নির্বিশেষে সকলেই ধ্বংস হয়ে যাবে। তার উত্তরে এ আয়াতে বলা হচ্ছে যে, ধ্বংস তো কেবল তারাই হবে, যারা শিরক ও জুলুমে লিপ্ত থেকেছে।

তাফসীরে জাকারিয়া

৪৭. বলুন, তোমরা আমাকে জানাও, আল্লাহর শাস্তি হঠাৎ বা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হলে যালিম সম্প্রদায় ছাড়া আর কাউকে ধ্বংস করা হবে কি?

তাফসীরে আহসানুল বায়ান

(৪৭) বল, ‘তোমরা আমাকে বল, আল্লাহর শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হলে অনাচারী সম্প্রদায় ব্যতীত আর কেউ ধ্বংস হবে কি?’ (1)

(1) بَغْتَةً (অকস্মাৎ) বলতে রাত এবং جَهْرَةً (প্রকাশ্য) বলতে দিনকে বুঝানো হয়েছে। এটাকেই সূরা ইউনুসে{بَيَاتًا أَوْ نَهَارًا}  বলা হয়েছে। অর্থাৎ, দিনে আযাব আসুক অথবা রাতে। কিংবা بَغْتَةً হল এমন আযাব যা হঠাৎ করে কোন পূর্বাভাস এবং ভূমিকা ছাড়াই আচমকা আসে। আর جَهْرَةً হল এমন আযাব যা পূর্বাভাস এবং ভূমিকার পর আসে। জাতিসমূহের ধ্বংসের জন্য এ আযাব তাদের উপরেই আসে, যারা যালেম ও সীমালঙ্ঘনকারী হয়। অর্থাৎ, কুফরী, বিরুদ্ধাচরণ এবং আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করে।