ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহউচ্চারণ
তা তাদের ওপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে ৮ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই ওটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে,মুজিবুর রহমান
এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই এটা এদেরকে পরিবেষ্টন করে রাখবে ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।আল-বায়ান
তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,তাইসিরুল
নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া --মাওলানা জহুরুল হক
৮
অর্থাৎ অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ওপর থেকে তা বন্ধ করে দেয়া হবে। কোন দরজা তো দূরের কথা তার কোন একটি ছিদ্রও খোলা থাকবে না।
৮. নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে।(১)
(১) অর্থাৎ অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ওপর থেকে তা বন্ধ করে দেয়া হবে। কোন দরজা তো দুরের কথা তার কোন একটি ছিদ্ৰও খোলা থাকবে না। (ইবন কাসীর)
৮। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে।