কাল্লা-ছাওফা তা‘লামূন।উচ্চারণ
কখ্খনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। ৩ তাফহীমুল কুরআন
কিছুতেই এরূপ সমীচীন নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে।মুফতী তাকী উসমানী
এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।মুজিবুর রহমান
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।মাওলানা মুহিউদ্দিন খান
এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে; ইসলামিক ফাউন্ডেশন
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,আল-বায়ান
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,তাইসিরুল
না! শীঘ্রই তোমরা জানতে পারবে!মাওলানা জহুরুল হক
৩
অর্থাৎ তোমরা ভুল ধারণার শিকার হয়েছো। বৈষয়িক সম্পদের এ প্রাচুর্য এবং এর মধ্যে পরস্পর থেকে অগ্রবর্তী হয়ে যাওয়াকেই তোমরা উন্নতি ও সাফল্য মনে করে নিয়েছো। অথচ এটা মোটেই উন্নতি ও সাফল্য নয়। শীঘ্রই তোমরা এর অশুভ পরিণতি জানতে পারবে। সারাটা জীবন যে ভুলের মধ্যে তোমরা লিপ্ত ছিলে সেটা যে কত বড় ভুল ছিল তা তোমরা শীঘ্রই জানতে পারবে। শীঘ্রই অর্থ আখেরাতও হতে পারে। কারণ আদি থেকে অন্ত পর্যন্ত সমগ্রকাল ব্যাপী যে সত্তার দৃষ্টি প্রসারিত তাঁর কাছে কয়েক হাজার বা কয়েক লাখ বছরও কালের সামান্য একটি অংশ মাত্র। কিন্তু এর অর্থ মৃত্যুও হতে পারে। কারণ কোন মানুষ থেকে তার অবস্থান বেশী দূরে নয়। আর মানুষ তার সারা জীবন যে সব কাজের মধ্যে কাটিয়ে এসেছে সে মরে যাবার সাথে সাথেই সেগুলো তার জন্য সৌভাগ্য বা দুর্ভাগ্য ও অশুভ পরিণামের বাহন ছিল কিনা তা তার কাছে একেবারে সুস্পষ্ট হয়ে যাবে।
৩. কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবো(১);
(১) অর্থাৎ তোমরা ভুল ধারণার শিকার হয়েছ। বৈষয়িক সম্পদের এ প্রাচুর্য এবং এর মধ্যে পরস্পর থেকে অগ্রবর্তী হয়ে যাওয়াকেই তোমরা উন্নতি ও সাফল্য মনে করে নিয়েছো। অথচ এটা মোটেই উন্নতি ও সাফল্য নয়। অবশ্যই অতি শীঘ্রই তোমরা এর অশুভ পরিণতি জানতে পারবে। (ইবন কাসীর, আদওয়াউল বায়ান)
৩। কখনও নয়, (1) তোমরা শীঘ্রই জানতে পারবে।
(1) অর্থাৎ, তোমরা যে আধিক্যের প্রতিযোগিতা ও গর্বে মত্ত আছ, তা কিন্তু ঠিক নয়।