ওয়া তূরি ছীনীন।উচ্চারণ
সিনাই পর্বত ২ তাফহীমুল কুরআন
এবং সিনাই মরুভূমির (পাহাড়) তূরেরমুফতী তাকী উসমানী
শপথ ‘সিনাই’ পর্বতের –মুজিবুর রহমান
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ ‘সিনাই’ পর্বতের ইসলামিক ফাউন্ডেশন
কসম ‘সিনাই’ পর্বতের,আল-বায়ান
শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),তাইসিরুল
আর সিনাই পর্বতের কথা,মাওলানা জহুরুল হক
২
আসলে বলা হয়েছে তূরে সীনীনা। (طُوۡرِ سِيۡنِيۡنَۙ ) হচ্ছে সিনাই উপদ্বীপের দ্বিতীয় নাম। একে সাইনা বা সীনাই এবং সীনীনও বলা হয়। কুরআনে এক জায়াগায় “তূরে সাইনা” ( طور سيناء ) শব্দ ব্যবহার করা হয়েছে। বর্তমানে যে এলাকায় তূর পর্বত অবস্থিত তা সীনাই নামেই খ্যাত। তাই আমি অনুবাদে সীনাই শব্দ ব্যবহার করেছি।
২. শপথ তূরে সীনীন(১)-এর,
(১) বলা হয়েছে “তূরে সীনীন” এর অর্থ, সীনীন অঞ্চলের তূর পর্বত। এ পাহাড়ে আল্লাহ তা'আলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। (মুয়াস্সার) এ পাহাড় সীনীন উপত্যকায় অবস্থিত, যার অপর নাম সাইনা। আর সাইনা বা সিনাই মিসর ও ফিলিস্তিন দেশের মধ্যে একটি মরুভূমি। (আত-তাহরীর ওয়াত-তানওয়ীর)
২। শপথ ‘সিনাই’ পর্বতের। (1)
(1) এটা হল সেই ‘ত্বূর পাহাড়’ যে স্থানে আল্লাহ তাআলা মূসা (আঃ)-এর সাথে কথোপকথন করেছিলেন।