ওয়া ইযাল মাওঊদাতুছুইলাত।উচ্চারণ
যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে, তাফহীমুল কুরআন
এবং যখন জীবন্ত প্রোথিত কন্যাকে, জিজ্ঞেস করা হবেমুফতী তাকী উসমানী
যখন জীবন্ত প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে –মুজিবুর রহমান
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,মাওলানা মুহিউদ্দিন খান
যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে, ইসলামিক ফাউন্ডেশন
আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।আল-বায়ান
যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,তাইসিরুল
আর যখন জীবন্ত-প্রোথিত কন্যাসন্তানকে প্রশ্ন করা হবে --মাওলানা জহুরুল হক
৮. আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে(১) জিজ্ঞেস করা হবে,
(১) الْمَوْءُودَةُ শব্দের অর্থ জীবন্ত প্রোথিত কন্যা। জাহেলিয়াত যুগের কোন কোন আরব গোত্র কন্যা সন্তানকে লজ্জাকর মনে করত এবং জীবন্তই মাটিতে প্রোথিত করে দিত। (ইবন কাসীর, কুরতুবী) পরবর্তীতে ইসলাম এই কুপ্রথার মূলোৎপাটন করে।
৮। যখন জীবন্ত-প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে,